চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, এক জেলেকে কারাদণ্ড

  • আপডেটের সময়: ০৮:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • / 181

মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ

চৌহালী যমুনা নদীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও এক জেলেকে আটক করেছে চৌহালী মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ।

মঙ্গলবার ২ জুলাই সকালে উপজেলার খাষকাউলিয়া, খাষপুকুরিয়া, মুরাদপুর যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে যমুনায় চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা দুই শতাধিক, চায়না দুয়ারি ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য আট লক্ষ সত্তর হাজার টাকা।

অভিযানের সংবাদ পেয়ে পালিয়ে যায় অসাধু জেলেরা। এসময় শাহীন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অভিযান শেষে জোতপাড়া নদীর ঘাট নামক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক শাহীন কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর মজুমদার, ওসি নৌ শামচুল হক, মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম, এস আই রিপন সহ প্রমুখ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, এক জেলেকে কারাদণ্ড

আপডেটের সময়: ০৮:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪