নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেটের সময়: ০৫:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 150

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সভাকক্ষে উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

সভায় কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁনের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. শাহাজুল ইসলাম। এ সময় কালিগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের মোট আয় ১ কোটি ৯৯ লাখ ৮৫ হাজার ১১৬ টাকা ও ব্যায় ১ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার ৭১৬ টাকার বাজেট ঘোষণা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শহিদুজ্জামান রুবিন, জাহিদুল হক টুকু, ফরিদুল ইসলাম ফরিদ, মোছা. শিরিনা বিবি, মোছা. আসমা বিবি, মোছা. কুলসুম বিবি, ইউপির হিসাব সহকারী মো. ফারুক হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেটের সময়: ০৫:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪