বাজার মনিটরিং করলেন জোরারগঞ্জ থানার ওসি

  • আপডেটের সময়: ০৮:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • / 230

মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে রমজান মাস উপলক্ষে সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার মনিটরিং করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন। সোমবার (১৮ মার্চ) উপজেলার বারইয়ারহাট পৌর বাজারসহ বিভিন্ন বাজারে দ্রব্যের দোকানগুলোতে এই মনিটরিং করা হয়।এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম সহ জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।বাজার মনিটরিং প্রতিটা মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংস, বিভিন্ন জাতের মুরগির দোকান মনিটরিং সহ সঠিক ওজন দেয়া, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিক্রি না করা এবং দ্রব্যের দৈনিক মূল্য তালিকা রাখার পাশাপাশি কেউ যেন দ্রব্যমূল্য নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেবিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, রমজান মাস উপলক্ষে চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে দ্রব্যের দোকানগুলোতে মনিটরিংসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আইনি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পুরো রমজান মাসব্যাপী জোরারগঞ্জ থানা পুলিশের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাজার মনিটরিং করলেন জোরারগঞ্জ থানার ওসি

আপডেটের সময়: ০৮:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪