চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

  • আপডেটের সময়: ০৮:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
  • / 218

জেলা প্রতিনিধি

চট্টগ্রামের নিউমার্কেট এলাকার রাইফেল ক্লাবের ইউসিবি ব্যাংক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে, আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় ইফতারের পর খবর আসে নন্দনকান রাইফেল ক্লাব ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ৬টি ইউনিট সেখানে পাঠানো হয়। তারা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও ইউনিট পাঠানো হবে। রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকে (ইউসিবি) রয়েছে। মূলত ওই ব্যাংকেই আগুন লেগেছে।

আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রাইফেল ক্লাব ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেটের সময়: ০৮:৫৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪