বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে মজিবর রহমান মজনুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৩:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / 342
শাহীন শেরপুর(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় শেরপুর পাউন ক্লাব পাবলিক লাইব্রেরীর হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মকবুল হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার আওয়ামলীগের মনোনীত প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক কমান্ডার ইউসুফ উদ্দিন, ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি, আব্দুল বারিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়া জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ প্রিন্স, শেরপুর উপজেলা শাখার সভাপতি ফেরদৌস সরকার মুকুল, সহ সভাপতি আফাজ উদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমূখ।



























