এমপি শাহজাহান কামালের মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক
- আপডেটের সময়: ০৩:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩
- / 348
নিজস্ব প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি শাহজাহান কামাল মারা যান।
এক শোক বার্তায় সুজিত রায় নন্দী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সুজিত রায় নন্দী বলেন, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে অপূরণীয় ক্ষতি হলো। তিনি তার কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন।
ট্যাগ :






















