বিপদসীমার ১৯ সেঃমিঃ উপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত

  • আপডেটের সময়: ০৫:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • / 326

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) তিস্তা নদীর পানি বিপদসীমার ১৯ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এতে করে তিস্তা অববাহিকার চরাঞ্চলের প্রায় ৪/৫ টি গ্রামের ২/৩ হাজারের মতো বসত বাড়ি পানি বন্দী হয়ে পড়েছে। পানিবন্দী পারিবারগুলো গবাদিপশু পাখি ও তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। কেউ কেউ তাদের গবাদিপশু পাখি নিয়ে তিস্তা ব্যরিবাধেঁ উঠে কোন রকমে জীবন যাপন করছেন।
পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সবকটি জলকপাট খোলা রেখেছে ব্যারেজ কর্তৃপক্ষ।
বর্ষার বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রতি বছর নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১৫টি গ্রাম পানি বন্দী থাকে। এবারেরও তার ব্যতিক্রম হয়নি। তবে আশার বিষয় এই যে, এই পানি বেশি দিন স্থায়ী থাকে না। গত জুনের শেষ দিক থেকে তিস্তার পানি কখনো বিপদসীমা ছুঁই ছুঁই আবার কখনো নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু গত ৮ জুলাই প্রথম তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। আজ সারাদিন বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দোলা জানিয়েছেন। তিনি আরও বলেন, পানির পরিস্থিতি আমরা সবসময় পর্যবেক্ষণে রাখছি। কোথাও কোন রকম খারাপ কিছু ঘটেনি। বন্যা পূর্বাভাস কেন্দ্র মতে, এই মূহুর্তে বন্যার কোন আশংকা নেই।
এদিকে টানা বৃষ্টির কারণে পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ, পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর, খগাখড়িবাড়ী ইউনিয়নের কিসামতের চর, চর খড়িবাড়ী, উত্তর চরখড়িবাড়ী, বাইশপুকুর, ছাতুনামাসহ পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার বেশ কিছু গ্রাম পানিবন্দী অবস্থায় আছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, আমরা সবদিকে নজর রাখতেছি। কোথাও কোন খারাপ পরিস্থিতি দেখা গেলে আমাদের টিম প্রস্তুত আছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিপদসীমার ১৯ সেঃমিঃ উপর দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত

আপডেটের সময়: ০৫:৪১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩