আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!
- আপডেটের সময়: ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / 325
অন্তর দে বিশাল, কক্সবাজার :
কক্সবাজার সদর খুরুশকুলে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুন করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২টার সময়, খুরুশকুল মধ্যম রাস্তায় পাড়া এ-ই ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত বেলাল হোসেন (৪০) মধ্যম রাস্তার পাড়া মৃত শাহাব উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলছে পারিবারিকভাবে। আজ সকালে বড় ভাই মুন্সি মোস্তাক মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই বেলাল হোসেন কে ছুরিকাঘাত করে খুন করে।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ছুরিকাঘাতে মারাত্মক জখম হওয়ায় হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে।
এ-ই নিয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তদন্ত চলমান রয়েছে বলে জানান।
ট্যাগ :



























