বিএসএফের গুলিতে রাণীশংকৈল সীমান্তে বাংলাদেশি নিহত

  • আপডেটের সময়: ১২:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • / 374

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে জিন্নাত আলী(৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৪/১ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে। নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনীপাড়ার মৃত মহিউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঘাস কাটার জন্য ঢুকেছিলেন।
পরে পাশেই নাগর নদীতে ঘাস পরিস্কার করতে যান। একপর্যায়ে তারা ঘাস পরিস্কার করে নদী থেকে উঠে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
এ সময় জিন্নাত আলী গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় স্থানীয়রা জিন্নাত আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, এদিন দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করেন। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের রাণীশংকৈল (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আ: মোমিন জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএসএফের গুলিতে রাণীশংকৈল সীমান্তে বাংলাদেশি নিহত

আপডেটের সময়: ১২:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩