কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

  • আপডেটের সময়: ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / 400

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:
মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।সিসিটিভির ফোটেজ সংগ্রহ করে অভিযান চালিয়ে একজনকে ধরে তার তথ্যমতে বাকিদের আটক করা হয়। সোমবার (২ মে) বেলা ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়,কুমিল্লা সদর দক্ষিণে সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মী,পুলিশ সদস্য সহ অনেকের বিভিন্ন জায়গা থেকে বেশকিছু মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযানে নামে পুলিশ।

বিভিন্ন সময়ে চুরি হওয়া স্থানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি চোর চক্রকে সনাক্ত করে পুলিশ।কুমিল্লা ইপিজেড ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম চোর চক্রের ৩ সদস্যকে আটক করে।

আটক হওয়া ওই চক্ররা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার টমসমব্রীজ এলাকার মৃত শফিউল্লাহর ছেলে ইয়াসিন আরাফাত আরিয়ান(২৫), সদর দক্ষিণ উপজেলার আশ্রাফপুর এলাকার আবুল বাশারের ছেলে আহমেদ অপু কাউসার(২৬), চৌদ্দগ্রাম উপজেলার খিরনখাল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৯)।

সদর দক্ষিণ উপজেলায় গত চার-পাঁচ বছর ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটতে থাকে। এই সময়ে অন্তত ৫০ টি মোটরসাইকেল চুরি হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, গত কয়েক দিনের অভিযানে এ অঞ্চলের মটরসাইকেল চোর চক্রের একটি গ্রুপকে আমরা আটক করেছি। ওই চক্রটি মটরসাইকেল চুরি ছাড়াও বড়-বড় অপরাধের সঙ্গে জড়িত ছিল। তাদের আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

আপডেটের সময়: ০৬:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩