নওগাঁর রাণীনগরে মহান মে দিবস পালিত
- আপডেটের সময়: ০৩:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / 307
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোমবার বেলা ১১টায় রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্দ্যোগে বরেন্দ্র গেট এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অতিথিরাসহ দুই শতাধিক শ্রমিক অংশ নেয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, রাণীনগর থানা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি আরমান বাবু, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, রাণীনগর ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহের চাঁন, সধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখসহ অনেকেই।



























