ইউপি চেয়ারম্যানদের অনুপস্থিততে রাণীশংকৈলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেটের সময়: ১০:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / 263
হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
সকল ইউপি চেয়ারম্যাদের অনুপস্থিতে শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র্যালি বের করা হয়। পরে পরিষদ হলরুমে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার সভাপতিত্বে আলোচনা সভায় আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব হিসাবে বক্তব্য রাখেন, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ এবং ওই কমিটির সদস্য মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
আরো বক্তব্য দেন- উপজেলা তথ্য অফিসার হালিমা আকতার, সমাজসেবা কর্মকর্তা আব্দর রহিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, ইউপি সচিব দবিরুল ইসলাম প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী প্রমুখ। এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কিন্তু কোন ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন না।
তথ্য অফিসার তার বক্তব্যে ইউনিয়ন ও জেলা পর্যায়ে ) আইনগত সহায়তা কমিটির( লিগ্যাল এইড কমিটি গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে অসহায় অসহচ্ছ ব্যক্তিদেরকে আইনি সহায়তা গ্রহণের
বিষয়টি জনসাধারণকে অবগত করার জন্য
সকলের দৃষ্টি আকর্ষণ করেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে আইনগত সহায়তা
গ্রহণের বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান। এইসাথে তিনি সভায় ৮ ইউনিয়ন পরিষদের কোন চেয়ারম্যান উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে ১ নং ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল ইউএনও অফিস থেকে ইউনুশ সাহেব ফোন দিয়েছিলো কিন্তু ব্যস্ততার জন্য যেতে পারিনি। এ প্রসঙ্গে উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, সকল ইউপি চেয়ারম্যানদের চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়েছে।


























