হাইমচর ছাত্রকল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার
- আপডেটের সময়: ১০:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / 562
জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরস্থ হাইমচর ছাত্রকল্যাণ পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুরের একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী, শুভাকাঙ্ক্ষী, আমন্ত্রিত অতিথি ও সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্যগণ সহ আরো অনেকে।
আলোচনা সভায় ‘চাঁদপুরস্থ হাইমচর ছাত্র কল্যাণ পরিষদের’ বিগত বছরগুলোর কার্যক্রম তুলে ধরেন সংগঠনটি সভাপতি মোঃ ফয়সাল শেখ ও সাবেক সভাপতি গাজী এমরান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ও অন্যান্য সাবেক সিনিয়র সিনিয়র সদস্যগণ।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন তুহিন, চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল্লাহ মহিব, সঞ্জয় দেওয়ান(সহকারী রাজস্ব কর্মকর্তা, বিআরটিএ) ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীগণ।
বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে, নিঃস্বার্থভাবে শ্রম দিয়ে হাইমচরের ছাত্রদের সেবা দিয়ে যায় এবং নান্দনিক হাইমচর গড়তে চায়।
ইফতারের পর সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এবং এ সময় সংগঠনের বিগত বছরে কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ ও সাবেক সদস্যগণ সবাইকে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালে ১০ এপ্রিল হাইমচরের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি গড়ে উঠার মাধ্যমে চাঁদপুরে অবস্থানরত হাইমচর উপজেলার শিক্ষার্থীদের মাঝে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক, স্বেচ্ছাসেবী সামাজিক ও ছাত্র সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে।
এই ছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক রতন কৃষ্ণ তেলী, অন্যান্য উপজেলার ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আল হাসান বিপ্লব, মোঃ বাবুল হোসেন, হাসান মোল্লা, তুহিন, জুনায়েদ, মেহেদী, রিংকু সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্তিতিত ছিলেন।


























