রাণীশংকৈলে পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেটের সময়: ০৫:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
- / 280
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০’র মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে গিয়ে সমবেত হয়। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ পোস্টার, ফেসটুন প্লেকার্ড, বেলুন হাতে নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। অপরদিকে রাণীশংকৈল বৈশাখ উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে একই কলেজ মাঠে গিয়ে মিলিত হয়। পরে ওই মাঠেই ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে এক আলোচনা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষবরণ রবীন্দ্র সঙ্গীত ” এসো হে বৈশাখ এসো এসো” গান গেয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, উপজেলা বৈশাখ উদযাপনের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসিন আলী,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, অধ্যক্ষ মহাদেব বসাক,জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আবু তাহের ঠিকাদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিকনেতা,সাংস্কৃতিককর্মী, সরকারি কর্মকর্তা -কর্মচারী, শিক্ষক -শিক্ষার্থী, সাংবাদিক বৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে ইতোপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।শেষে স্থানীয় শিল্পীরদের নিয়ে সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়।


























