মিরসরাইয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর নির্ণামাধীন ঘরে হামলা, ছোড়া হয় রকেট লেঞ্জার

  • আপডেটের সময়: ০৫:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 365

মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর নির্মাণাধীন ঘরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব জাফরাবাদ গ্রামের সাহিদুল হক দারোগা বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের স্ত্রী হোসনে আরা বেগম জানান, শুক্রবার ফজরের নামাজের পর তারা ঘুমিয়ে ছিলেন। এসময় বোমার শব্দ শুনে সবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখতে পান ঋণ করে নির্মাণাধীন আধা পাকা ঘরে একটি ট্রাকে ২০/৩০ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে ভাংচুর করছে। এসময় বেশ কয়েকটি রকেট লেঞ্জার বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করা হয়।
তারা কোন মতে প্রাণে বেঁচে যান। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানিয়েছেন। জায়গা জমির বিরোধে জেরে এই হামলা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

মিরসরাই থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধার স্ত্রীর নির্ণামাধীন ঘরে হামলা, ছোড়া হয় রকেট লেঞ্জার

আপডেটের সময়: ০৫:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩