নওগাঁর রাণীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

  • আপডেটের সময়: ০৭:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 237

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে হাইস্কুল পর্যায়ের ১৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজেন পরিষদ অডিটোরিয়ামে এসব ট্যাব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এদিন উপজেলার ২৬টি হাই স্কুলের মোট ১৬৮ জন মেধাবী শিক্ষার্থী প্রধানমন্ত্রীর উপহার পান।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। আরও উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ

আপডেটের সময়: ০৭:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩