মীরসরাইয়ে পুকুর ভরাটকালে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেটের সময়: ০৬:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
- / 330
মীরসরাই প্রতিনিধি:
মীরসরাইয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সাহাব উদ্দিন কোম্পানি নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নিবার্হী মেজিস্ট্রেট বলেন, গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের চত্তরুয়া গ্রামের ফরেস্ট অফিস সংলগ্ন ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় বাংলাদেশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে পুকুর ভরাট করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ :


























