রাণীনগরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেটের সময়: ০৭:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 372

 আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে রাণীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে কেক কাটা হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ আশিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম হোসেন, সুমন মাহমুদ, জেমস্, যুগ্ম সম্পাদক জামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকাশ ইসলাম সহ অনেকেই। এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীনগরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময়: ০৭:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩