কুমিল্লায় ৮ দিন ধরে মানসিক অসুস্থ এক নারী নিখোঁজ

  • আপডেটের সময়: ১১:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 336

সোহাইবুল ইসলাম সোহাগ,কুমিল্লা:

কুমিল্লার সদর দক্ষিণে ৮ দিন ধরে মানসিক অসুস্থ এক নারী নিখোঁজ।ওই নারীর নাম ফরমান আক্তার (৩৫)।নিখোঁজ ফরমান আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বড় দূর্গাপুর গ্রামের ফরিদ আহম্মদের স্ত্রী।তিনি বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন।এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেছেন নিখোঁজ নারীর স্বামী ফরিদ আহম্মদ।তাঁর স্বজনেরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়,ফরমান আক্তারের দাম্পত্য জীবনে ৩টি মেয়ে ও ১টি ছেলে সন্তান রয়েছে।তিনি সংসার জীবনে ছেলে-মেয়ে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছে।সোমবার (১২ ডিসেম্বর) লালমাই উপজেলার হাজতখোলা এলাকার রায়পুর তার বাবার বাড়িতে  যাওয়ার পথে  নিখোঁজ হন।এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

বিবরণ মতে জানা যায়,তার গায়ের রং উজ্জল শ্যামলা।গায়ে পরনে বাদামী রংয়ের বোরকা ও হিজাব ছিলো।

স্বামী ফরিদ আহম্মদ বলেন,আমার স্ত্রী কিছুটা মানসিক অসুস্থ।আমার শশুড় বাড়ির এলাকা ও বিভিন্ন স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও আমার স্ত্রীর সন্ধান পাইনি।

এ ব্যাপারে তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন,আমরা নিখোঁজ পরিবারের তথ্যমতে সন্ধানের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।আর কেউ সন্ধান পেয়ে থাকলে এসআই খালেদ মোশাররফের সাথে অথবা থানায় যেনো যোগাযোগ করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় ৮ দিন ধরে মানসিক অসুস্থ এক নারী নিখোঁজ

আপডেটের সময়: ১১:১৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২