নীলফামারীতে তিন ‘গরুচোর’ গ্রেফতার

  • আপডেটের সময়: ০৯:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
  • / 343

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা পুলিশের অভিযানে কুখ্যাত তিনজন গরু চোর গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সদর উপজেলার উত্তরাশী গ্রামের মৃত লেকচার আলী ছেলে মতিয়ার রহমান (৫৫) ও একই এলাকার মোঃ দুলালের ছেলে মোঃ রুবেল মিয়া (৩৫) এবং কুন্দপুকুর ইউনিয়নের মৃত কলিমউদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৫২)।

সোমবার জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তাদের সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল ও পঞ্চপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

কুখ্যাত গরুচোর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মুক্তারুল আলম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত গরুচোরদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নীলফামারী জজ ও ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীলফামারীতে তিন ‘গরুচোর’ গ্রেফতার

আপডেটের সময়: ০৯:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২