চৌহালীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • আপডেটের সময়: ০১:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • / 340

চৌহালী প্রতিনিধিঃ

‘বঙ্গবন্ধু দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চৌহালীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলায় পর্যায়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চৌহালী সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় বিভাগের সহকারী পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য দেন মোল্লা বাবুল আক্তার।

এসময় উপস্থিত ছিলেন চৌহালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ রোকুনুজ্জামান রুকু, ছাত্রলীগের সভাপতি মোঃ রহিম রেজা, ইউপি সদস্য মোঃ সুরুজ মিয়া, সাংবাদিক মাহমুদুল হাসান, মৎস্য সমবায় সমিতির সভাপতি মোঃশুকুর আলী,
বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্ধ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেটের সময়: ০১:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২