নওগাঁর রাণীনগরে মাদকসহ দম্পতি আটক

  • আপডেটের সময়: ০৪:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • / 436

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে নেশা জাতীয় ৭৩ পিস ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের দুইজনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃরা হলেন- মো: শিপন (২১) ও তার স্ত্রী মেরিনা বেগম (২০)। তাদের বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, ওই দম্পতি বাড়িতে মাদক ব্যবসা করে এমন- গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের বাড়ি তল্লাশী করে ৭৩ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দম্পতি শিপন ও তার স্ত্রী মেরিনাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটক দম্পতির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় থানায় মামলা রুজু করা হয়। আটক দুইজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে মাদকসহ দম্পতি আটক

আপডেটের সময়: ০৪:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২