চৌহালীতে ৩০টাকা কেজির ওএমএস’র চাউল বিক্রি’র শুভ উদ্বোধন
- আপডেটের সময়: ০৩:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / 382
মোঃ ইমরুল হাসান চৌহালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস এর বিশেষ কার্যক্রমের চৌহালীতে ৩০টাকা দরে জন প্রতি ৫ কেজি চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিলার লুৎফর মোল্লার জোতপাড়া বাজারে নিজ ঘরে এই চাউল বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, ওসি হারুন অব রশিদ, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সাইদ বিদ্যুৎ, চৌহালী উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সোহেল রানা,উপজেলা খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত অফিসার মোঃ
ফাহাদ ইবনে সালাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রহিম রেজা প্রমূখ।
ট্যাগ :


























