দিনাজপুরের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনে সেমিনার ও গাছের চারা বিতরণ

  • আপডেটের সময়: ০৬:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
  • / 331

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৮ আগস্ট সকাল ১১টায় নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে পৌর শহরের সুজাপুর কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা আদিবাসী আঞ্চলিক ফেডারেশনের সভাপতি কলম্বাস মার্ডি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান,নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) দিনাজপুর এর ট্রেনিং অফিসার মোঃ মেজবাউল সরকার,উপজেলা নর্দান ফাউন্ডেশন (এনডিএফ) এর ফুলবাড়ী এরিয়া ম্যানেজার নিকানুর বাস্কে।
পরে ফুলবাড়ী উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ৪ শত পরিবারের মধ্যে ৪টি করে মোট ১৬শ গাছের চারা বিতরণ করা হয়।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তনে সেমিনার ও গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৬:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২