কুমিল্লা আর্ট নার্সিং কলেজের ওরিয়েন্টেশন ও নবীন বরণ উৎসব
- আপডেটের সময়: ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / 453
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
এসো শিক্ষার জন্য,বেরিয়ে যাও সেবার জন্য’- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় আর্ট নার্সিং কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১ আগস্ট) সকাল থেকে দিনভর আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করে উৎসবের আমেজ।কুমিল্লা আর্ট নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলামের হাতে গড়া স্বপ্নের আর্ট নার্সিং কলেজে জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন।কুমিল্লা আর্ট নার্সিং কলেজের অধ্যক্ষ শিউলি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের RMO ডাঃ আবদুল করিম খন্দকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের সেবা তত্বাবধায়ক প্রনতি ব্যলা দাশ।নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনস্ট্রাক্টর আকবরী খানম।দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দীন চাষী।সাংবাদিক মোতাহার হোসেন মাহাবুব।কামরুল হাসান মুছাফফার অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাঈদ হাসান।
এরপর নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন- অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। নার্সিং কলেজের শিক্ষার্থীরা তাদের নিজের কণ্ঠে গান, নৃত্য পরিবেশন করেন।


























