কুমিল্লার সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম আটক
- আপডেটের সময়: ১১:১৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / 394
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম (৫০)কে গতরাতে ঢাকা থেকে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতার করা হয়েছে।
চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানা ও সদর দক্ষিণ থানায় অর্ধ ডজন মামলার গ্রেফতারি পরোয়ানা মূলতবী ছিল।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, চেয়ারম্যান দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন।ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের সহযোগিতায় কোতোয়ালি ও সদর দক্ষিণ থানা পুলিশের একটি টিম তাকে ঢাকা থেকে আটক করেন।
আজ আসামি জহিরুল ইসলাম কে কুমিল্লা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ট্যাগ :



























