নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেটের সময়: ০৬:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / 296

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে রামপ্রসাদ দাস ওরফে লিটন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার সকালে উপজেলার কাশিমপুর দাসপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রামপ্রসাদ দাস ওরফে লিটন কাশিমপুর দাসপাড়া গ্রামের মৃত বীরেন দাসের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ৮ টার দিকে পরিবারের অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খায় রামপ্রসাদ দাস ওরফে লিটন। এরপর লিটন গ্রামের ভিতরে ঘোরাফেরা করতে থাকেন। এমতাবস্থায় বিষক্রিয়া হয়ে সে মাটিতে টলে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেমধ্যেই লিটন মারা যায়। নিহতের পরিবারের দাবি, লিটন বেশ কিছুদিন ধরে মাথার সমস্যায় ভুগছিলেন। হয়তো এই কারণেই সে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রবিবার দুপুরে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের আত্মহত্যা

আপডেটের সময়: ০৬:৫৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২