পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে বাতিসার সোনাপুরে শোকের ছায়া

  • আপডেটের সময়: ০৫:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • / 318

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধি: 

কুমিল্লার জেলার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাওয়াজ হোসেন (৮) এবং বেলাল হোসেনের সহোদর ভ্রাতা জালাল হোসেনের ছেলে ফাহমিদ (৮)।

বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে সোনাপুর দক্ষিণপাড়া মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয়রা।

দুই শিশুপুত্রের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারে এবং এলাকায় শোকের ছায়া। আজ বাদ এশা সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই শিশুর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, নামাজের কিছুক্ষণ পূর্বে গোসল করতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।প্রথমে একজনের লাশ সনাক্ত করে উত্তোলন করা হয় এবং পরে স্থানীয়রা খুজে অপর শিশুর লাশও উদ্ধার করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে বাতিসার সোনাপুরে শোকের ছায়া

আপডেটের সময়: ০৫:১৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২