চৌহালীতে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৫:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / 355
মোঃ ইমরুল হাসান চৌহালী উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুব মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪জুলাই) দুপুরে চৌহালী উপজেলা পরিষদের কাঁঠাল বাগান মাঠে সম্মেলনের ২য় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা যুব মহিলালীগের সভাপতি হিসেবে মোছাঃ তামান্না ও সাধারণ সম্পাদক মোছাঃ মৌসুমির ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ ৫ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। সিরাজগঞ্জ জেলা যুব মহিলালীগের আহবায়ক রুমানা রেশমার সভাপতিত্বে ও সুলতানা রাজিয়া মিলন’র সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন যুব মহিলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ জেদ্দা পারভীন খান রিমি, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন তাজ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, লাভলী চৌধুরী , সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান তালুকদার চুন্নু, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সাইদ বিদ্যুৎ প্রমুখ।



























