চৌহালী এসবিএম কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 340
মোঃ ইমরুল হাসান চৌহালী উপজেলা প্রতিনিধিঃ
চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী এসবিএম কলেজের গভর্নিং বডির প্রথম সভা শনিবার দুপুরে অধ্যক্ষ এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আব্দুল কাদের’র এর সঞ্চালনায় নব নির্বাচিত গর্ভনিং বডির সভাপতি ও চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন (তাজ)’র সভাপতিত্বে প্রথম সভায় বক্তব্য রাখেন চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম.এ আরিফ সরকার,গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু নজির মিয়াসহ গর্ভনিং বডি সদস্যবৃন্দ।
সভায় কমিটির পরিচিতি, একাডেমিক বিষয় আলোচনাসহ কলজ উন্নয়নে বিস্তারীত আলোচনা হয়। কলেজে শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।
ট্যাগ :



























