নওগাঁর রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ওসির মতবিনিময়
- আপডেটের সময়: ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 306
মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন রাণীনগর থানার নবাগত ওসি আবুল কালাম আজাদ। শনিবার সকালে রাণীনগর থানা প্রঙ্গনে এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সহ-সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, উপদেষ্টা চৌধুরী মুরাদ হোসেন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এছাড়াও মতবিনিময় সভায় রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজাসহ অনান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগ :



























