কক্সবাজার শহরে জোড়া খুনের আসামী গ্রেফতার
- আপডেটের সময়: ১০:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / 359
অন্তর দে বিশাল, কক্সবাজার :
কক্সবাজার শহরের আলোচিত জোড়া হত্যা মামলার আসামি তারেক বাহিনীর সদস্য রানাকে গ্রেফতার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একদল চৌকষ টিম।
বুধবার ( ২৯ জুন) বেলা সাড়ে ৩ টার সময় কক্সবাজার পৌরসভাস্থ সমিতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রানা (২৫) কে গ্রেফতার করা হয়। সে কক্সবাজার শহরের সমিতিবাজারের মৃত মোহাম্মদ প্রকাশ পুদিনার পুত্র বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে জড়িত মর্মে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করেছে বলে জানান শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।
তিনি আরো জানান, উক্ত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাকে জেল হজতে পাঠানো হয়েছে।
ট্যাগ :



























