চিরিরবন্দরে ড্রামট্রাকের ধাক্কায় নিহত ৩
- আপডেটের সময়: ১০:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / 364
মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চম্পাতলী নামক স্থানে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকাল সাড়ে চারটার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের চম্পাতলী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় লোকজন ও দশমাইল হাইওয়ে থানা সুত্রে জানা গেছে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দিঘলটারী এলাকার আমিন ও তার স্ত্রী মেরিনা পার্শ্ববর্তী আলোকডিহি ইউনিয়ন থেকে আলোকডিহি এলাকার মৃত জোগেশ মালীর পুত্র ভ্যান চালক মাধব মালী সোনু (৫৫) ‘র ভ্যান যোগে বাড়িতে ফিরছিলেন। হটাৎ চম্পাতলী বাজার নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি বালু ভর্তি ড্রামট্রাক তাদের ভ্যানে স্বজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চালকসহ ফতেজংপুর এলাকার মৃত আতা মামুদের ছেলে আমিন(৪৮) ও তার স্ত্রী মেরিনা (৩৫)বেগম ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এবং ড্রামট্রাকটি তাদের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায়। ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক ও আমিন মারা যান। মেরিনা বেগমকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। মেরিনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরমোহাম্মদ।
এবিষয়ে দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ,এন,এম মাসুদ বিডিসমাচার২৪.কমকে বলেন, আজ বিকাল সাড়ে চারটার দিকে চম্পাতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বালুভর্তি ড্রামট্রাকটি থানার আওতায় নিয়ে এসেছি। চালক পলাতক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



























