নওগাঁর রাণীনগরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আপডেটের সময়: ০৫:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / 323

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে অপহৃত এক মাদ্রাসা ছাত্রী (১৭) কে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী আরিফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফুল ইসলাম উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়া গ্রামের দুলু মৃধার ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, ওই ছাত্রী আবাদপুকুর এলাকায় এক মহিলা মাদ্রাসায় লেখাপড়া করে। গত ১৪ মে ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে কয়েকজনের সহযোগীতায় আরিফুল ইসলাম সিএসজি যোগে তাকে অপহরণ করেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে রবিবার সকালে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের হয়। মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এদিন সকালেই উপজেলার কালীগ্রাম খন্দকারপাড়ায় আরিফুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী আরিফুলকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার আরিফুলকে রাবিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। আর অপহৃত মাদ্রাসা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

আপডেটের সময়: ০৫:২০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২