হরিপুরে আ.লীগের বিক্ষোভ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০১:২০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / 325
হরিপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার (৪ জুন) সকালে বিক্ষোভ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন আ.লীগ দলীয় কার্যালয় থেকে
একটি বিক্ষোভ র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু নগেন কুমার পালেরর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল, ভাইস চেয়ারম্যান ও আ.লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, আ.লীগ সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি আমজাদ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা, ইউনিয়ন আ.লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


























