রাজবাড়িতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

  • আপডেটের সময়: ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / 332

জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার সকাল ৯টায় জেলার কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, বুধবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। সে সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস এসে পুনরায় অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে এক শিশুসহ ৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই শিশুরটির মাসহ আরও ৩ জন মারা জান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজবাড়িতে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৬

আপডেটের সময়: ১১:১৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২