বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- আপডেটের সময়: ১০:০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / 312
চন্দন দেব নাথ, বাঁশখালী:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (৫২) নামে এক সার্ভেয়ার নিহত হয়েছেন। এসময় একই এলাকার আব্দুর রশিদের পুত্র মোঃ আবচার গুরুতর আহত হয়।
শুক্রবার (২০) রাত ৯ টার দিকে দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের বিচিন্না পাড়ার মরহুম আব্দু রশিদের ছেলে বলে জানা যায়।
রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগ :



























