সরিষাবাড়ীতে বজ্রপাতে নিহত ১
- আপডেটের সময়: ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / 334
এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে ওসমান (৪০) নামে এক কৃষকের মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার চুনিয়াপটল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে বৃষ্টির মধ্যে কৃষক ওসমান ও ভাই মোতালেব বাড়ির উঠানে থাকা ধান ত্রিফল দিয়ে ঢাকতে যায়। এ সময় বজ্রপাতে মোতালেব ও ওসমান গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।
অপর জন আহত আব্দুল মোতালেবকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা: তাহমিদ হাসান।
ট্যাগ :



























