নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: ০৪:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • / 320

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ শরিফুল ইসলাম বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক শরিফুল ইসলাম বাবু উপজেলার সদরের রণসিংঙ্গার গ্রামের মৃত সমসের সরদারের ছেলে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সদরের রেলগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শরিফুল ইসলাম বাবুকে আটক করে পুলিশ। আটককাটে তার নিকট থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক শরিফুল ইসলাম বাবুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময়: ০৪:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২