ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস

  • আপডেটের সময়: ০৭:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • / 301

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর খামারে সোমবার ১৬ মে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এদিন দুপুরে ওই এলাকায় সংস্থার উপকারভোগি কৃষক খতেজা বেগমের ব্রি-৭৪ জাত সমৃদ্ধ জমির ধান কেটে এ মাঠ দিবসের শুভ সূচনা করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।

কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের মাঝে এ ধান চাষ সম্পর্কে বিস্তারিত ধারনা দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন।

এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পারুল বেগম, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে কৃষক মাঠ দিবস

আপডেটের সময়: ০৭:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২