শার্শায় বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন
- আপডেটের সময়: ০৭:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / 263
মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীর প্রতি শ্রদ্ধা রেখে শার্শা উপজেলায় শুভ উদ্বোধণ হলো বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২। শার্শার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলার শুভ উদ্বোধণ ঘোষণা করেন অত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
১৫ মে রবিবার বিকাল ৩ টায় শার্শা উপজেলা পরিষদ প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধণের ঐ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) নারায়ণ চন্দ্র পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান-মেহেদী হাসান,শার্শা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য- অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা থানার অফিসার ইনচার্জওসি) মামুন খান,১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-কবির উদ্দিন আহম্মেদ তোতা,৩ নং বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান-মোঃ মফিজুর রহমান,১১ নং নিজামপুর ইউপি চেয়ারম্যান-সেলিম রেজা বিপুল, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবিব সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
বেলুণ উড়িয়ে খেলার উদ্বোধনী ঘোষণা করেন প্রধান অতিথি সিরাজুল হক মঞ্জু। উক্ত টূর্ণামেন্টে অত্র উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন একাদশের খেলয়াড়গণ অংশ গ্রহণ করবে উদ্বোধনী খেলায় উলাশী ইউনিয়ন কে ১-০ গোলে পরাজিত করে বেনাপোল ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়। আগামী ২০মে/২০২২ বিকাল ৩ টায় একই স্থানে এ টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



























