জামালপুরে ট্রেনের ধাক্কায় দুই জন নিহত
- আপডেটের সময়: ০৭:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / 394
এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে তারাকান্দি গামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ উপজেলার শাহবাজপুর উপজেলার মোনাকষা গ্রামের মরহুম আমজাদ হোসেনের ছেলে আলী হাসান (৩৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে সুলতান আহমেদ (৩৫)।
সোমবার (৯ মে) সরিষাবাড়ি স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুপুর সাড়ে তিনটায় সরিষাবাড়ি উপজেলার জামতলা মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরিষাবাড়ী রেলওয়ে পুলিশের এসআই মুজিবুল হক , পুলিশের ডিএসবি শাখার এসআই মজনু, এএসআই হামিদ।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান সন্ধি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।



























