আবারো আখাউড়া স্থলবন্দরে বেড়েছে লাগেজ পার্টির উৎপাত
- আপডেটের সময়: ০৯:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / 426
আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া আখউড়া স্থলবন্দরে ঈদকে সামনে রেখে লাগেজ পার্টির উৎপাত অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশে ভারতীয় কাপড় চাহিদা থাকায় আসন্ন ঈদকে সামনে রেখে লাগেজ করে ভারতীয় কাপড় পাচার হচ্ছে শাড়ী, থ্রী-পিছ, পাঞ্জাবি, টি-শার্ট, বিভিন্ন প্রকার পণ্য। এই ব্যপারে কতৃপক্ষ অবগত থাকলেও কোনো কঠোর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া পণ্যের মানের মূল্য নির্ধারণ না করে টেক্সট নির্ধারণ করছে কাস্টমস কর্তৃপক্ষ। তাতে সুবিধা পাচ্ছে লাগেজ পার্টি।
শোনা যাচ্ছে লাগেজ পার্টির সুবিধার্থে একজনের টেক্সট দিয়ে অনেকেই রাজস্ব ফাঁকি দিয়ে চলে যেতে সাহায্য করে স্থানীয় কিছু লাগেজ পার্টি। এইভাবে চলতে থাকলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে। আর কিছু স্থানীয় কিছু লাগেজ পার্টির পকেট ভরবে। প্রশাসন যদি একটু নজর দেয় তাহলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে না।



























