মিসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • আপডেটের সময়: ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / 315

মিরসরাই প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে পারভীন আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মিরসরাই পৌরসভার উত্তর তারকাটিয়া গ্রামের মো. মহিউদ্দিনের স্ত্রী। সোমবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীনের বড় বোন রিজিয়া বেগম জানান, পারভীন মানসিক ভারসাম্যহীন। সোমবার ভোরে আমরা সবাই সেহেরী খেয়ে সবাই বসে গল্প করছিলাম। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে পারভীন। খোঁজাখুঁজির পর সকালে উত্তর তালবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের উপর তার রেলে কাটা লাশ পাওয়া যায়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ মো. নাজিম উদ্দিন বলেন, মিরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকায় রেল লাইনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেটের সময়: ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২