নীলফামারীতে ট্রাই ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেটের সময়: ০১:৫৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / 311
মশিয়ার রহমান, নীলফামারী:
নীলফামারীতে চ্যালেন আই এর অঙ্গ সংগঠন ট্রাই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতি বারের ন্যায় এবারো ঈদের খুশি ভাগাভাগি করার জন্য দুই শত দুস্থ অসহায় পরিবারের
মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) সকালে শহরের প্রজাপতি কনভেনশন সেন্টারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চ্যানেল আই জেলা প্রতিনিধি আনোয়ারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি। প্রতিটি প্যাকেটে খাদ্য সামগ্রী ছিল চাল, ডাল, লবন, তেল, সেমাই, চিনি, দুধ, আলু ও পিয়াজ।
ট্যাগ :



























