মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড

  • আপডেটের সময়: ০৫:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / 294

আল আমিন ভূঁইয়া, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

শুক্রবার বিকেলে বৈশাখী ঝড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। প্রচন্ড ঝড়ে কারনে সাধারন মানুষের ফসলী জমি, ঘর বাড়ী, ও দোকান পাটের ব্যাপক ক্ষতি সাধনসহ এমনকি বিদুৎতের খুঁটি হেলে পরার সংবাদ পাওয়া গেছে।

এ ছাড়াও বিভিন্ন এলাকার ছোট বড় অনেক গাছ রাস্তা পাশে উপড়ে পড়ে যান চলাচলসহ বিদুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ ছাড়াও প্রবল বর্ষনের কারনে মতলব উত্তর উপজেলার অনেক এলাকার ঘর বাড়িসহ বিভিন্ন রাস্তা ঘাটে হাটু পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

নিজ ছেঙ্গারচর গ্রামের মাইন উদ্দিন দেওয়ানের বসত ঘরের চালের উপর গাছ পড়ে ঘরটি ভেঙে যায়। তবে এ সময় ঘরের লোকজন রান্না ঘরে থাকায় প্রাণে রক্ষা পান।

সাইদুর রহমান জানান, প্রচন্ড ঝড় কারনে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টির কারনে কলাকান্দা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় পল্লী বিদুৎতের খুটি হেলে পরেছে। বিদুৎতের খুঁটি হেলে পরার কারনে এলাকাবাসী চরম আতংকের মধ্যে রয়েছে। এ ছাড়াও ফসলী জমিসহ ফল ও তরকারি ক্ষেতের প্রচুর ক্ষতি সাধন হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড

আপডেটের সময়: ০৫:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২