আখাউড়ায় বিল্ডিংয়ের পিলার ধসে শ্রমিক নিহত

  • আপডেটের সময়: ০৫:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / 372

আরাফাত হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় পুরাতন বিল্ডিং ভাঙ্গতে গিয়ে পিলার ধসে আকাশ দাস (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার সময় উপজেলা উত্তর ইউনিয়নের আহমোদাবাদ এলাকায় এই ঘটনা ঘটে নিহত আকাশ ওই এলাকার হরিলাল দাসের ছেলে।

নিহতের ভাই প্রকাশ চন্দ্র জানান, আমোদাবাদ বাজারের নূর নামের একটি মার্কেট রয়েছে যেটি পুরোনো। তাই মার্কেটের কর্তৃপক্ষ এটি ভেঙে ফেলছে। ভাঙার সময় একটি পিলার ভেঙে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পিলারটি ধসে পড়তে দেখে সব শ্রমিক সরে যান। কিন্তু আকাশ সরে না যাওয়ায় পিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়। মালিকের গাফলতির জন এমন দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন নিহতের ভাই।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আখাউড়ায় বিল্ডিংয়ের পিলার ধসে শ্রমিক নিহত

আপডেটের সময়: ০৫:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২