ঠাকুরগাঁওয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক- ১
- আপডেটের সময়: ০১:৪৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / 358
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে বুধবার ১৩ (এপ্রিল) মুক্তার হোসেন (৫২) নামে এক মাদক কারবারিকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মুক্তার পৌরশহরের ইসলামবাগ এলাকার মৃতঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী টাক্সফোর্স অভিযান পরিচালনা কালে পৌরসভা ইসলামবাগ এলাকায় অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী মোঃ মুক্তার হোসেনকে গ্রেফতার করে তার বসত বাড়ির শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, মুক্তার দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় অভিযোগ রয়েছে। এ নিয়ে আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :



























