দোহারে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যয় শামিমা রাহিম শিলার

  • আপডেটের সময়: ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 106

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে বর্ণাঢ্য র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারী নেতৃত্বের বিকাশ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শামীমা রাহিম শীলার নেতৃত্বে দোহার উপজেলা পরিষদ গেট থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে করম আলীর মোড়ে গিয়ে শেষ হয়। এতে দোহার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেত্রীরা অংশ নেন।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শামিমা রহিম শিলা বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি সংগঠনের নেতাকর্মীদের নতুন করে দায়িত্ব ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়ার দিন। তৃণমূলের নারী নেতাকর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘নারীরা এখন শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের আস্থা অর্জন করতে হবে।’

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি আরও বলেন, ‘আমরা সততা, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে মহিলা দলকে প্রতিষ্ঠিত করতে চাই। দোহার-নবাবগঞ্জকে শক্তিশালী করতে চাই। আবু আশফাক ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চাই। জনগণের ভালোবাসা থাকলে সবার আগে বাংলাদেশকে সুন্দর করতে পারব।’

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে শামীমা রাহিম শীলা বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীরা সব সময় সামনে থেকে ভূমিকা রেখেছেন। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। তাই এবার মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কেক কাটিনি। তার মাজার জিয়ারত করে দোয়া করেছি।’

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সামাজিকভাবে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় দোহার উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক স্বর্ণা তালুকদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দোহারে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি তৃণমূলকে শক্তিশালী করার প্রত্যয় শামিমা রাহিম শিলার

আপডেটের সময়: ১১:১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬