সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
- আপডেটের সময়: ১১:০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 80
নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়াল এড মিরাল (অব:) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।
আজ সকালে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসক।
এ সময় প্রশাসক মরহুমের আত্মার রুহে মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন কালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোঃ হুমায়ুন কবিরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
এদিকে ,আজ বাদ জোহর মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডিএনসিসির মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ট্যাগ :





















